Home নাসিরনগর ১২,৫০০ জাল টাকাসহ নাসিরনগরে ৩ ব্যক্তি গ্রেপ্তার

১২,৫০০ জাল টাকাসহ নাসিরনগরে ৩ ব্যক্তি গ্রেপ্তার

0
18

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ১২,৫০০ জাল টাকাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার দুপুরে নাসিরনগর সদরের গৌর মন্দির মোড় সংলগ্ন হাঁস মুরগির বাজারের কানু দাসের চা দোকানের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

​গ্রেপ্তারকৃতরা হলেন পূর্বভাগ ইউনিয়নের বেলুয়া গ্রামের মৃত আরজু মিয়ার ছেলে মো: কামাল মিয়া (৪০), মৃত ইউনুছ মিয়ার ছেলে সুমন মিয়া (৩৮) এবং একই গ্রামের জসুক মিয়ার ছেলে মো: হাবিব (৩৫)।

​পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ১২,৫০০ টাকার জাল নোট জব্দ করা হয়। এ বিষয়ে নাসিরনগর থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here