Home আখাউড়া নাসিরনগরে মেঘনা নদীর তীরে অজ্ঞাত লাশ উদ্ধার

নাসিরনগরে মেঘনা নদীর তীরে অজ্ঞাত লাশ উদ্ধার

0
55

নাসিরনগর প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার চাতলপাড় ইউনিয়নের চকবাজার এলাকার মেঘনা নদীর তীর থেকে আজ একটি অজ্ঞাত লাশ উদ্ধার করা হয়েছে। লাশটি সম্পূর্ণ বিকৃত অবস্থায় ছিল—চামড়া ও চুল উঠে গেছে এবং পেট ফেটে গেছে। লাশের এমন ভয়াবহ অবস্থা দেখে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

​স্থানীয়দের ধারণা, তীব্র স্রোতে লাশটি দূরবর্তী কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম বা মিঠামইন এলাকা থেকে ভেসে এসেছে। নদীর পূর্ব পাড়ে অবস্থিত চাতলপাড়ের বিপরীতে পশ্চিমে এই উপজেলাগুলোর অবস্থান।

​খবর পেয়ে নাসিরনগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং লাশটি উদ্ধার করে। পুলিশ লাশের পরিচয় শনাক্ত করার চেষ্টা করছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here