Home নবীনগর সরাইলে ট্রাকচাপায় অটোরিকশাচালকসহ নিহত ২

সরাইলে ট্রাকচাপায় অটোরিকশাচালকসহ নিহত ২

0
54

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অটোরিকশার চালকসহ মোট দু’জনের প্রাণহানি ঘটেছে। শুক্রবার (৭ নভেম্বর) সকালে উপজেলার বড্ডাপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন অটোরিকশাচালক মো. ইউসুফ (৫০) এবং যাত্রী মুসলিম মিয়া (৫২)। তাঁরা দু’জনেই ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মসলিসপুর ইউনিয়নের মৈন্দ গ্রামের বাসিন্দা ছিলেন।

​সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম জানান, সকালের দিকে একটি ব্যাটারিচালিত অটোরিকশা সরাইল বাজারের উদ্দেশে যাচ্ছিল। পথে বড্ডাপাড়া এলাকার সরাইল-নাসিরনগর সড়কের আলিয়া মাদরাসার সামনে বিপরীত দিক থেকে আসা মাছবাহী একটি ট্রাক অটোরিকশাটিকে চাপা দেয়। ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই অটোরিকশাচালক ইউসুফ এবং যাত্রী মুসলিম মিয়ার মৃত্যু হয়। ধারণা করা হচ্ছে, সকালে কুয়াশার কারণে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে।

​ওসি আরও জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে এবং এর চালককে আটক করা হয়েছে। এই ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here