Home বিজয়নগর বিজয়নগরে ​১০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

বিজয়নগরে ​১০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

0
31
Oplus_131072

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার মেরাশানী গ্রামে অভিযান চালিয়ে ১৫ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীর নাম মো. নাছির মিয়া (৩০), যিনি একই গ্রামের খালেক মিয়ার ছেলে।
​গত ১৮ আগস্ট, রাত সাড়ে ১০টার দিকে র‍্যাব-৯, সিলেটের একটি দল মেরাশানী গ্রামের আশ্রয়ণ প্রকল্পে অভিযান চালায়। এ সময় নাছির মিয়াকে গ্রেপ্তার করা হয়। পরে তার টিনশেড ঘরের খাটের নিচ থেকে ১৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
​র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার, অতিরিক্ত পুলিশ সুপার কে.এম. শাহিদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তিনি জানান, নাছিরের বিরুদ্ধে বিজয়নগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here