Home ব্রাহ্মণবাড়িয়া সদর ব্রাহ্মণবাড়িয়ায় মহাসড়ক অবরোধ, তীব্র যানজট

ব্রাহ্মণবাড়িয়ায় মহাসড়ক অবরোধ, তীব্র যানজট

0
49
​নির্বাচনী আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক অবরোধ

ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের সীমানা পুনর্বিন্যাসের প্রতিবাদে আবারও ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেছেন স্থানীয়রা। বুধবার সকাল ১১টা থেকে বিজয়নগর উপজেলার চান্দুরা এলাকায় হরষপুর, চান্দুরা ও বুধন্তি ইউনিয়নের হাজারো মানুষ এই বিক্ষোভ ও সমাবেশে অংশ নেন।

​বিক্ষোভকারীরা জানান, নির্বাচন কমিশন গত ১০ জুলাই এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই তিনটি ইউনিয়নকে ব্রাহ্মণবাড়িয়া-৩ আসন থেকে বাদ দিয়ে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সঙ্গে যুক্ত করেছে। এই সিদ্ধান্তকে তারা অযৌক্তিক এবং জনবিরোধী বলে আখ্যায়িত করেন।

​সর্বদলীয় সংগ্রাম কমিটির আহ্বায়ক ইমাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা তাদের দাবি মেনে নেওয়ার আহ্বান জানান। প্রতিবাদকারীরা সড়কে ব্যারিকেড দিয়ে যান চলাচল বন্ধ করে দিলে মহাসড়কের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়, যা যাত্রীদের চরম দুর্ভোগে ফেলে। এর আগেও তারা একই দাবিতে একাধিকবার মহাসড়ক অবরোধসহ বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here