Home প্রচ্ছদ বর্ণাঢ্য আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বর্ণাঢ্য আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

0
24

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ব্রাহ্মণবাড়িয়ায় উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে। সোমবার (১ সেপ্টেম্বর) কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে স্থানীয় জেলা বিএনপির উদ্যোগে কেক কাটা, বর্ণাঢ্য আনন্দ মিছিল এবং আলোচনা সভার আয়োজন করা হয়।

​সকাল ১১টায় স্থানীয় জেলা পরিষদ চত্বরে নেতাকর্মীরা সমবেত হন। এরপর কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানমালা শুরু হয়। কেক কাটার পর জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল-এর নেতৃত্বে একটি বর্ণাঢ্য আনন্দ র ্যালি বের হয়। র ্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এবং পরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।

​আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল। এতে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, সিনিয়র সহ-সভাপতি জহিরুল হক খোকন, জেলা বিএনপির সিনিয়র সদস্য ও সাবেক পৌর মেয়র হাফিজুর রহমান মোল্লা কচি, সহ-সভাপতি এ.বি.এম. মুমিনুল হক, এড. শফিকুল ইসলাম, এড. তরিকুল ইসলাম রুমা এবং সিনিয়র যুগ্ম সম্পাদক আলী আজম। জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও হাজারো নেতাকর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ী এসময় উপস্থিত ছিলেন।

​আলোচনা সভায় বক্তারা বলেন, বিএনপি জনগণের অধিকার আদায়ে দীর্ঘ ৪৭ বছরের সংগ্রাম ও ত্যাগের ইতিহাস বহন করছে। তারা আরও বলেন, ১৯৭১ সালে স্বাধীনতার ঘোষণা করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। দেশের অরাজক পরিস্থিতিতে তিনি দেশ পরিচালনার দায়িত্ব নিয়েছিলেন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করেছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here