Home নাসিরনগর নিখোঁজের দুই দিন পর নদী থেকে কলেজছাত্রের মরদেহ উদ্ধার

নিখোঁজের দুই দিন পর নদী থেকে কলেজছাত্রের মরদেহ উদ্ধার

0
23

নিখোঁজের দুই দিন পর ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বলবদ্র নদী থেকে মাহমুদুল ইসলাম বিশাল (২১) নামে এক কলেজছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দাবি, তাকে হ/ত্যা করা হয়েছে।

​জানা গেছে, নিহত মাহমুদুল ইসলাম বিশাল উপজেলার ফান্দাউক এলাকার মো. নজরুল ইসলামের ছেলে এবং ঢাকার সিদ্বেশ্বরী কলেজের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

​নাসিরনগর থানার পরিদর্শক (তদন্ত) তানভীর আহমেদ জানান, গত শনিবার (২০ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে বিশাল ওষুধ কেনার জন্য ফান্দাউক বাজারে যান। এরপর তিনি আর বাড়ি ফিরে আসেননি। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করে তার সন্ধান না পেয়ে পরদিন রোববার নাসিরনগর থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

​সোমবার সকালে স্থানীয়রা বলবদ্র নদীর ফান্দাউক ব্রিজের পাশে একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here