Home আখাউড়া দুর্গাপূজা উপলক্ষে ভারতের জন্য বাংলাদেশের উপহার: ৫০০ কেজি সুগন্ধি চাল

দুর্গাপূজা উপলক্ষে ভারতের জন্য বাংলাদেশের উপহার: ৫০০ কেজি সুগন্ধি চাল

0
23

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ভারত সরকারকে উপহার হিসেবে ৫০০ কেজি সুগন্ধি চিনিগুড়া চাল পাঠিয়েছে বাংলাদেশ। আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে একটি পিকআপ ভ্যানে করে এই চাল ভারতে পাঠানো হয়।

‘চাষী’ ব্র্যান্ডের এই চালগুলো ভারতের দিল্লির বাংলাদেশ হাইকমিশন থেকে বিতরণ করা হবে। হাইকমিশন এই উপহারের চাল ভারতের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে প্রদান করবে বলে জানা গেছে।

​আখাউড়া স্থলবন্দরের কাস্টমস ক্লিয়ারিংয়ের দায়িত্বে থাকা সিঅ্যান্ডএফ এজেন্ট সুয়েব ট্রেড ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী রাজীব ভূইয়া জানান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে চালগুলো পাঠানো হয়েছে। আখাউড়া স্থল শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা মো. ওয়াহিদুজ্জামান খান বলেন, ‘মন্ত্রণালয়ের নির্দেশে সকল প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করে চালগুলো ছাড়করণ করা হয়েছে।’

​উল্লেখ্য, দুর্গাপূজা উপলক্ষে প্রতি বছরই বাংলাদেশ ও ভারতের মধ্যে বিভিন্ন ধরনের উপহার সামগ্রী বিনিময় হয়ে থাকে। এর আগে সরকার দুর্গাপূজা উপলক্ষে ভারতে ইলিশ মাছ রপ্তানিরও অনুমোদন দিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here