Home নাসিরনগর নাসিরনগরে ঘরের টিন কেটে ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যা

নাসিরনগরে ঘরের টিন কেটে ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যা

0
18

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ফান্দাউক গ্রামে ঘরের টিন কেটে নৃশংসভাবে হত্যা করা হয়েছে মো. আলম মিয়া (৬০) নামে এক ব্যবসায়ীকে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাতে এই ঘটনা ঘটে। পরিবারের দাবি, এটি চুরি নয়, বরং পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড।

​নিহত আলম মিয়া ফান্দাউক মুন্সি পাড়ার বাসিন্দা এবং স্থানীয় বাজারের একজন সুপরিচিত ব্যবসায়ী ছিলেন। ঘটনার সময় তিনি বাড়িতে একা ছিলেন।

​নিহতের ভাতিজা টিপু জানান, রাতের আঁধারে দুর্বৃত্তরা ঘরের টিন কেটে ভেতরে প্রবেশ করে তার ছোট চাচাকে হত্যা করেছে। পরিবারের পক্ষ থেকে তারা এই হত্যাকাণ্ডের সঠিক তদন্ত ও বিচার দাবি করেছেন।

​স্থানীয়দের মধ্যে এই ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তাদের ধারণা, ব্যক্তিগত শত্রুতার জেরে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে।

​নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজহারুল ইসলাম জানান, প্রাথমিকভাবে এটিকে চুরির ঘটনা বলে মনে হলেও, অন্য একটি পক্ষ এটিকে পারিবারিক ও পরিকল্পিত হত্যাকাণ্ড বলছে। তিনি আরও বলেন, তদন্ত শেষে প্রকৃত ঘটনা জানা যাবে। ঘটনার পর পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here