Home প্রচ্ছদ তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সরাইলে দুই গ্রামের সংঘর্ষ, আহত ৩০

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সরাইলে দুই গ্রামের সংঘর্ষ, আহত ৩০

0
17

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর মিছিলে যোগ দিতে গিয়ে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেল ৫টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত উপজেলার হাসপাতাল মোড় এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।

​পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সরাইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান লস্কর তপুর নেতৃত্বে একটি মিছিল বের হওয়ার কথা ছিল। এতে যোগ দেওয়ার জন্য উপজেলার বিভিন্ন এলাকা থেকে দলের কর্মী ও সমর্থকরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে হাসপাতাল মোড়ে জড়ো হচ্ছিলেন।

​এ সময় উচালিয়াপাড়া গ্রামের বাসিন্দা ও বিএনপি সমর্থক মোশাররফের সঙ্গে থাকা এক যুবকের সঙ্গে সৈয়দটুলা গ্রামের মুজাহিদ নামে একজনের ধাক্কা লাগে। এ নিয়ে তাদের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি ও পরে হাতাহাতি শুরু হয়। মোশাররফ ঝগড়া থামাতে গেলে মুজাহিদ তার মাথায় আঘাত করেন।

​এই ঘটনার জেরে সৈয়দটুলা ও উচালিয়াপাড়া গ্রামের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সংঘর্ষে দুই গ্রামের অন্তত ৩০ জন আহত হন।

​খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার ওবায়দুর রহমান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here