Home কসবা কসবায় শিক্ষার্থীকে ইভটিজিং, এক বছরের কারাদণ্ড

কসবায় শিক্ষার্থীকে ইভটিজিং, এক বছরের কারাদণ্ড

0
16

ভ্রাম্যমাণ আদালতের রায়ে ইভটিজিংয়ের দায়ে এক যুবককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়েছে। শনিবার সকালে কসবা উপজেলার কুটি ইউনিয়নের আতকাপাড়া এলাকায় এ রায় ঘোষণা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ছামিউল ইসলাম।

দণ্ডপ্রাপ্ত ইব্রাহিম মিয়া (২২) একই উপজেলার কুটি ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের মো. জাহাঙ্গীর মিয়ার ছেলা এবং পেশায় ইজিবাইক চালক।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ছামিউল ইসলাম জানান, ইভটিজিংয়ের অপরাধে অটোরিকশা চালক ইব্রাহিম মিয়াকে এক বছর বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

স্থানীয় সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, শনিবার সকাল ৯টার দিকে কুটি বালিকা উচ্চ বিদ্যালয়ের এক দশম শ্রেণির শিক্ষার্থী কোচিং শেষে বাড়ি ফিরছিল। পথে ইজিবাইক চালক ইব্রাহিম মিয়া মেয়েটির সঙ্গে অশালীন কথা বলে এবং তার শরীরে হাত দেওয়ার চেষ্টা করে। এ সময় শিক্ষার্থীর জামা ছিঁড়ে যায়। শিক্ষার্থীর চিৎকার শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে এসে ইব্রাহিম মিয়াকে আটক করে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাকে খবর দেয়।

ভ্রাম্যমাণ আদালতে ইব্রাহিম মিয়া তার দোষ স্বীকার করে নিলে দণ্ডবিধি, ১৮৬০-এর ৫০৯ ধারায় তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here