Home আশুগঞ্জ নবীনগরে ব্যবসায়ী ও ঠিকাদারের বাড়িতে লক্ষাধিক টাকার মালামাল চুরি

নবীনগরে ব্যবসায়ী ও ঠিকাদারের বাড়িতে লক্ষাধিক টাকার মালামাল চুরি

0
55

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের মধ্যপাড়া এলাকায় গত ১ নভেম্বর শনিবার মধ্যরাতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এই ঘটনায় নবীনগর পৌর বড় বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও ঠিকাদার মনিরুল ইসলামের বাগানবাড়িসহ দুটি বাড়িতে লক্ষাধিক টাকার মূল্যবান মালামাল, নগদ টাকা এবং গুরুত্বপূর্ণ কাগজপত্র চুরি হয়েছে বলে জানা যায়।

​জানা গেছে, নবীনগর পৌরসভা ৩ নং ওয়ার্ডের বাসিন্দা মরহুম মুজিদ দারোগার ছেলে মনিরুল ইসলামের কৃষ্ণনগরের বাগানবাড়ির ঘরের টিন কেটে দুর্বৃত্তরা ভেতরে প্রবেশ করে। সেখান থেকে চোরেরা বিভিন্ন মূল্যবান কাগজপত্র ও মালামাল নিয়ে যায়। একই রাতে, মনিরুল ইসলামের চাচা শ্বশুর, কৃষ্ণনগর মধ্যপাড়ার মৃত নায়েবালি সরকারের ছেলে মন মিয়ার বাড়িতেও চুরির ঘটনা ঘটে। মন মিয়ার ঘরের দরজা ও তালা ভেঙে চোরেরা প্রবেশ করে এবং নগদ ২০ হাজার টাকা সহ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়। গতকাল রাতে কৃষ্ণনগর মধ্যপাড়ার এই দুটি বাড়ি থেকেই নগদ টাকা ও মূল্যবান মালামাল চুরি হয়।

​ভুক্তভোগী মনিরুল ইসলাম, যিনি নবীনগর পৌর বড় বাজারে বিশিষ্ট ব্যবসায়ী ও ঠিকাদার, জানান, তাঁর বাগানবাড়িতে ঘরের টিন কেটে চোরেরা প্রবেশ করে মূল্যবান কাগজপত্র ও মালামাল চুরি করেছে।

​কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের ৫ নং ওয়ার্ডের মেম্বার নূরে আলম চুরির ঘটনাটি নিশ্চিত করেছেন। এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে জানান, চোরের জ্বালায় তারা অতিষ্ঠ। তাদের অভিযোগ, একজন চোরকে এর আগেও কয়েকবার ধরা হয়েছিল, কিন্তু এলাকার সাহেব-সর্দাররা বিচার-সালিশ করার পর সে আবারও একই ধরনের চুরি করেছে। তারা অবিলম্বে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এবং চোরদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।

​নবীনগর থানার অফিসার ইনচার্জ শাহানুর ইসলাম জানান, কৃষ্ণনগর ইউনিয়ন মধ্যপাড়া ৫ নং ওয়ার্ডের চুরির ঘটনা ঘটেছে খবর পেয়েছি, পুলিশ তদন্তের মাধ্যমে আইনগত ব্যবস্থা নিবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here