আবারও হাসপাতালে ভাষাসৈনিক আহমদ রফিক

১৯৫২ সালের মহান ভাষা আন্দোলনের অন্যতম পুরোধা, ভাষাসৈনিক আহমদ রফিক আবারও অসুস্থ হয়ে পড়েছেন। শনিবার সন্ধ্যায় তার রক্তে অক্সিজেনের মাত্রা কমে গেলে তাকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এর আগের দিন শুক্রবারই তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছিল।

​ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ইসমাইল সাদীর সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে চলেছেন আহমদ রফিক। তিনি জানান, শুক্রবার চিকিৎসক তাকে বাসায় থাকার পরামর্শ দিয়েছিলেন, কারণ হাসপাতালে রেখে চিকিৎসা দিলে সংক্রমণের ঝুঁকি থাকতে পারে। সে অনুযায়ী তাকে বাসায় নেওয়া হয়েছিল। কিন্তু শনিবার সন্ধ্যায় তার অবস্থার অবনতি হওয়ায় আবারও হাসপাতালে ভর্তি করা হয়।

​আহমদ রফিকের ব্যক্তিগত সহকারী আবুল কালাম জানান, ২০২১ সালে পড়ে গিয়ে পা ভাঙার পর থেকেই আহমদ রফিকের শারীরিক অবস্থা ভালো যাচ্ছিল না। অসুস্থতার কারণে লেখালেখি বন্ধ হওয়ায় তিনি মানসিকভাবেও কষ্ট পাচ্ছিলেন। শুক্রবার হাসপাতাল থেকে বাসায় আসার পর ল্যাবএইডের একজন নার্স, একজন কর্মচারী এবং তার একজন ব্যক্তিগত নার্স সার্বক্ষণিক তার সেবায় নিয়োজিত ছিলেন। ল্যাবএইড কর্তৃপক্ষ তার চিকিৎসার পুরো ব্যয়ভার বহন করছে।

​আহমদ রফিক ১৯২৯ সালের ১২ই সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুরে জন্মগ্রহণ করেন। তার পিতা আবদুল হামিদ এবং মাতা রহিমা খাতুন। ভাষা আন্দোলনে তার অবদান অনস্বীকার্য।

Hot this week

অন্য আসামির নাম-ঠিকানায় জামিন নিয়ে কারাগার থেকে পালাল হত্যা মামলার আসামি হৃদয়

ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগার থেকে কৌশলে পালিয়ে গেছেন হৃদয় (২৮)...

নিরপেক্ষ না হলে জনগণ মিডিয়াকেও লালকার্ড দেখাবে: হাসনাত আবদুল্লাহ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ...

আশুগঞ্জে ৮৭০ পিস ইয়াবাসহ দুই কারবারী গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ৮৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারীকে...

‘যখন তোমার কেউ ছিল না, তখন ছিলাম আমি; এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি’—রুমিন ফারহানা

বিএনপি থেকে সদ্য বহিষ্কৃত সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া-২...

নবীনগরে সহকারী শিক্ষকদের ২৯ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন: কর্মবিরতি ও তৃতীয় প্রান্তিক মূল্যায়ন বর্জনের ঘোষণা

নবীনগর: সহকারী শিক্ষকদের তিন দফা ন্যায্য দাবি আদায়ের জাতীয় কর্মসূচির...

Topics

অন্য আসামির নাম-ঠিকানায় জামিন নিয়ে কারাগার থেকে পালাল হত্যা মামলার আসামি হৃদয়

ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগার থেকে কৌশলে পালিয়ে গেছেন হৃদয় (২৮)...

নিরপেক্ষ না হলে জনগণ মিডিয়াকেও লালকার্ড দেখাবে: হাসনাত আবদুল্লাহ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ...

আশুগঞ্জে ৮৭০ পিস ইয়াবাসহ দুই কারবারী গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ৮৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারীকে...

‘যখন তোমার কেউ ছিল না, তখন ছিলাম আমি; এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি’—রুমিন ফারহানা

বিএনপি থেকে সদ্য বহিষ্কৃত সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া-২...

তেলাপোকাযুক্ত পেটিস বিক্রির দায়ে শাহী বেকারিকে ১ লক্ষ টাকা জরিমানা

জেলা প্রশাসক সার্বিক তত্ত্বাবধায়নে এবং বাণিজ্য মন্ত্রণালযের নির্দেশনা অনুযায়ী...

সরাইলে তেল কম দেওয়ার অভিযোগে জিলানী ও ভাই ভাই এন্টারপ্রাইজকে অর্থদণ্ড

ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলায় গ্রাহকদের কাছে অকটেন, ডিজেল ও...

কাগজপত্র জটিলতায় আখাউড়া স্থলবন্দর দিয়ে মাছ রপ্তানি বন্ধ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে অনির্দিষ্টকালের জন্য মাছ রপ্তানি বন্ধ...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img