Home নাসিরনগর ​স্বামীর বিদেশ যাওয়ার আগের রাতে নাসিরনগরে গৃহবধূর রহস্যজনক আত্মহত্যা

​স্বামীর বিদেশ যাওয়ার আগের রাতে নাসিরনগরে গৃহবধূর রহস্যজনক আত্মহত্যা

0
31

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ডালিয়া বেগম (১৯) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। শুক্রবার (৫ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে এই ঘটনা ঘটে। শনিবার সকালে তার স্বামী আজমাইন হোসেনের বিদেশে যাওয়ার কথা ছিল।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় দুই বছর আগে লক্ষ্মীপুর গ্রামের আজমাইন হোসেনের সঙ্গে পারিবারিকভাবে ডালিয়ার বিয়ে হয়। আজমাইন শনিবার সকালে সৌদি আরব যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। শুক্রবার রাতে স্বামী-স্ত্রী একসঙ্গে কেনাকাটা শেষে রাতের খাবার খেয়ে ঘুমাতে যান। রাত ১২টার দিকে আজমাইন দেখতে পান ডালিয়া গলায় ফাঁস দিয়ে ঝুলে আছেন।

​খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম জানান, ডালিয়ার লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here