Home প্রচ্ছদ বাঞ্ছারামপুরে পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

বাঞ্ছারামপুরে পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

0
53

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার সোনারামপুর ইউনিয়নের চর মরিচাকান্দি গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। মৃত শিশুরা সম্পর্কে মামাতো-ফুপাতো বোন।

​মৃতরা হলো শান্তিপুর গ্রামের আনাথ মিয়ার মেয়ে চাঁদনি (৯) এবং চরমরিচাকান্দি গ্রামের সাদ্দাম মিয়ার মেয়ে নিঝুম (৭)

​স্থানীয়রা জানান, দুপুরে দুই শিশু বাড়ির পাশে পুকুর পাড়ে খেলাধুলা করছিল। অসাবধানতাবশত তারা দুজনই পুকুরের পানিতে পড়ে যায়। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুজির পর তাদের অচেতন অবস্থায় উদ্ধার করে। দ্রুত তাদের বাঞ্ছারামপুর ৫০ শয্যা সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশু দুটিকে মৃত ঘোষণা করেন।

​বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রঞ্জন বর্মন বলেন, হাসপাতালে পৌঁছানোর আগেই শিশু দুটির মৃত্যু হয়েছিল। এ অবস্থায় আমাদের আর কিছুই করার ছিল না। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here