Home নবীনগর ব্রাহ্মণবাড়িয়ায় সহকারী শিক্ষা অফিসার এসোসিয়েশনে মনসুর আহমেদ সভাপতি, নাজমুল হক সম্পাদক

ব্রাহ্মণবাড়িয়ায় সহকারী শিক্ষা অফিসার এসোসিয়েশনে মনসুর আহমেদ সভাপতি, নাজমুল হক সম্পাদক

0
48

ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা বাংলাদেশ সহকারী উপজেলা শিক্ষা অফিসার এসোসিয়েশনের নতুন কমিটি গঠিত হয়েছে। নবীনগর উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ মনসুর আহমেদকে সভাপতি এবং সদর উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ নাজমুল হক শিকদারকে সাধারণ সম্পাদক করে এই কমিটি নির্বাচিত হয়।

গত রবিবার (৩১ আগস্ট) সকালে জেলা প্রাথমিক শিক্ষা অফিসে অনুষ্ঠিত এক সভায় পূর্ববর্তী কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় সর্বসম্মতিক্রমে নতুন এই কমিটি গঠন করা হয়। সভায় জেলার সকল সহকারী উপজেলা শিক্ষা অফিসার উপস্থিত ছিলেন।

নবনির্বাচিত সভাপতি মোঃ মনসুর আহমেদ ব্রাহ্মণবাড়িয়া লাইভকে বলেন, “প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন এবং সহকারী উপজেলা শিক্ষা অফিসারগণের পেশাগত মর্যাদা সমুন্নত রাখাই হবে নতুন কমিটির মূল দায়িত্ব।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here