Home নবীনগর নবীনগরে নৌ-পুলিশের পরিচয় দিয়ে চাঁদাবাজি, তদন্তে ঢাকা থেকে দল

নবীনগরে নৌ-পুলিশের পরিচয় দিয়ে চাঁদাবাজি, তদন্তে ঢাকা থেকে দল

0
30

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নৌ-পুলিশ পরিচয়ে চাঁদাবাজির একটি ঘটনা তদন্ত করতে ঢাকা থেকে একটি বিশেষ দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। এই ঘটনায় নরসিংদী জেলার রায়পুরা পুলিশ ফাঁড়ির দুই কনস্টেবল সজিব এবং আরিফ লালচান-এর নাম উঠে এসেছে।
​জানা গেছে, গত রোববার (১৭ আগস্ট) নবীনগর উপজেলার পশ্চিম ইউনিয়নের চরলাপাং সংলগ্ন মেঘনা নদীতে বালু ও পাথরবাহী নৌযান থামিয়ে চাঁদা আদায়ের অভিযোগ ওঠে।
​এই অভিযোগের ভিত্তিতে বুধবার (২০ আগস্ট) দুপুরে ঢাকা অঞ্চল নৌ-পুলিশের একটি বিশেষ তদন্ত দল ঘটনাস্থল পরিদর্শন করে। তদন্ত দলের নেতৃত্ব দেন ঢাকা অঞ্চল নৌ-পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আবু মো. দিলাওয়ার হাসান ইনাম। এসময় তার সঙ্গে ছিলেন পরিদর্শক গোলাম রাব্বানী এবং কনস্টেবল মুন্নাফ প্রমাণিক।
​পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান নূর আলম নূর আজম বলেন, “আইনশৃঙ্খলা বাহিনীর নাম ব্যবহার করে চাঁদাবাজি করা সম্পূর্ণ অগ্রহণযোগ্য। আমি চাই দ্রুত দোষীদের শনাক্ত করে কঠোর ব্যবস্থা নেওয়া হোক, যাতে সাধারণ মানুষ নিরাপদ থাকতে পারে।”
​তদন্ত কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার আবু মো. দিলাওয়ার হাসান ইনাম সাংবাদিকদের জানান, ঘটনাটি তারা গুরুত্বের সঙ্গে তদন্ত করছেন। অভিযুক্ত কনস্টেবলদের নৌ-পুলিশ ফাঁড়ি থেকে লাইনে সংযুক্ত করা হয়েছে। তদন্ত শেষে প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here