Home ব্রাহ্মণবাড়িয়া সদর ব্রাহ্মণবাড়িয়ায় আনসার-ভিডিপি’র বৃক্ষরোপণ কর্মসূচি

ব্রাহ্মণবাড়িয়ায় আনসার-ভিডিপি’র বৃক্ষরোপণ কর্মসূচি

0
42

পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৫ এর আয়োজন করে। গতকাল ২০ আগস্ট বুধবার সকালে এ কর্মসূচি পালিত হয়। পরিবেশ রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে এই অভিযানের সূচনা করেন ব্রাহ্মণবাড়িয়া জেলার সুযোগ্য জেলা কমান্ড্যান্ট মো. মনিরুজ্জামান।

​প্রথমে তিনি উপজেলা প্রশিক্ষক প্রশিক্ষিকা, সদর, ব্রাহ্মণবাড়িয়া, ব্যাটালিয়ন আনসার সদস্য এবং আনসার ও ভিডিপি সদস্যসদস্যাদের নিয়ে জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের অভ্যন্তরে একটি ফলজ (কদবেল) চারা রোপণের মধ্য দিয়ে বৃক্ষরোপণ অভিযান ২০২৫ এর উদ্বোধন করেন।

​পরবর্তীতে তিনি আনসার ও ভিডিপি সদস্যদের নিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা ও রেললাইনের উভয় পাশে ফলজ, বনজ ও ভেষজ চারা রোপণ করেন এবং উপস্থিত সদস্যদের মধ্যে বিভিন্ন ধরনের চারা বিতরণ করেন। ব্রাহ্মণবাড়িয়া জেলা ও ৮টি উপজেলায় মোট ৩৪০টি চারা রোপণ ও বিতরণ করা হয়।

​এই উদ্যোগের মাধ্যমে একদিকে যেমন পরিবেশের ভারসাম্য বজায় থাকবে, তেমনি জীববৈচিত্র্য রক্ষা পাবে। সবুজায়নের এই কার্যক্রমকে আনসার ও ভিডিপি সামাজিক দায়িত্ব পালনের একটি উজ্জ্বল উদাহরণ হিসেবে দেখছেন স্থানীয়রা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here