Home বিজয়নগর বিজয়নগরে ফেসবুক কমেন্ট নিয়ে সংঘর্ষে অর্ধশতাধিক আহত

বিজয়নগরে ফেসবুক কমেন্ট নিয়ে সংঘর্ষে অর্ধশতাধিক আহত

0
37

ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলায় ফেসবুকে কমেন্ট নিয়ে বিবাদের জেরে দুটি পক্ষের মধ্যে সংঘর্ষ ঘটে, যাতে অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন। শনিবার (১৬ আগস্ট) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত হরষপুর ইউনিয়নের হাজীপুর গ্রামের পাঠান বাড়ি ও ঐক্কি বাড়ির লোকজনের মধ্যে এই সহিংসতা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুই যুবকের মধ্যে ফেসবুকে করা একটি কমেন্ট নিয়ে মতবিরোধ তৈরি হয়। এরপর গত ১৪ জুলাই ঐক্কি বাড়ির আরজু মিয়া ও আকলিমা বেগমের ওপর পাঠান বাড়ির লোকজন হামলা চালায়। সেই ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা চলছিল, যা শেষে বড় ধরনের সংঘর্ষে রূপ নেয়। উভয় পক্ষ লাঠিসোটা ও অন্যান্য অস্ত্র নিয়ে একে অপরের ওপর হামলা করে। পরে স্থানীয় বাসিন্দা ও পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

বিজয়নগর থানার তদন্ত কর্মকর্তা অমিতাভ দাস তালুকদার বলেন, সংঘর্ষের খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here