“নো হাঙ্কি মাঙ্কি”: বহিরাগত প্রার্থী মানা হবে না, বললেন শিপন

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ) আসনে ধানের শীষ প্রতীকে মনোনয়ন প্রত্যাশী এবং জেলা বিএনপির সদস্য আহসান উদ্দিন খান শিপন কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন যে, “সরাইলে ‘নো হাঙ্কি নো মাঙ্কি’ । বহিরাগত কোনো প্রার্থীকে এলাকার মানুষ মেনে নেবে না।” তিনি দ্ব্যর্থহীনভাবে দাবি করেন, সরাইল ও আশুগঞ্জের জনগণের যে সুনির্দিষ্ট ও দীর্ঘদিনের চাহিদা রয়েছে, কোনো বহিরাগত প্রার্থী তা মেনে নেবে না বা পূরণ করতে পারবে না।

​গতকাল বুধবার (১২ নভেম্বর) বাদ আছর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত র‌্যালি শেষে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত সমাবেশে তিনি এসব কথা বলেন।

​সাবেক ছাত্রদল নেতা শিপন তার বক্তব্যে বহিরাগত প্রার্থীদের কঠোর সমালোচনা করেন। তিনি বলেন, সরাইল-আশুগঞ্জে বহিরাগত বা ‘সিএস রেকর্ড’ বাদ প্রার্থী চলবে না। তিনি জোর দিয়ে বলেন, সরাইল হচ্ছে ঈশা খাঁ’র জন্মভূমি, যার সাত’শত বৎসরের ইতিহাস রয়েছে। তাই এখানকার মানুষকে বাদ দিয়ে কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া যাবে না। তিনি আরও উল্লেখ করেন যে, এই এলাকার যত উন্নয়ন হয়েছে, তা প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে হয়েছে এবং সরাইল-আশুগঞ্জ খালেদা জিয়া ও তারেক জিয়ার ঘাঁটি হিসেবে পরিচিত।

​উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে আহসান উদ্দিন খান শিপন তার রাজনৈতিক প্রত্যাশার কথা ব্যক্ত করে বলেন, দল অবশ্যই মনোনয়ন দেবে, এই প্রত্যাশা তারা করেন। তিনি বিশ্বাস করেন, সরাইল আশুগঞ্জ আসনে দল ধানের শীষ প্রতীক দেবে এবং দলে তার ত্যাগ বিবেচনা করে তাকেই মনোনয়ন দেওয়া হবে।

​তিনি ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসকে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে উল্লেখ করেন, যা সেনা-জনতার ঐক্যের মাধ্যমে দেশের সার্বভৌমত্ব রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। দেশের স্বাধীনতা, গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় জাতীয় নেতৃত্বকে শক্তিশালী করতে তিনি সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

​এ সময় সমাবেশে উপস্থিত ছিলেন সরাইল উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মুরাদ সর্দার, সরাইল উপজেলা কৃষকদলের আহ্বায়ক মশিউর রহমান মাস্টার, সদস্য সচিব জয়নাল আবেদীন রাজু, সরাইল উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ শাহ ওয়ালী জাবেদ, উপজেলা ছাত্র বিষয়ক সম্পাদক ও সাবেক আহ্বায়ক জামাল হোসেন লস্কর সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের হাজারও নেতৃবৃন্দ।

Hot this week

অন্য আসামির নাম-ঠিকানায় জামিন নিয়ে কারাগার থেকে পালাল হত্যা মামলার আসামি হৃদয়

ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগার থেকে কৌশলে পালিয়ে গেছেন হৃদয় (২৮)...

নিরপেক্ষ না হলে জনগণ মিডিয়াকেও লালকার্ড দেখাবে: হাসনাত আবদুল্লাহ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ...

আশুগঞ্জে ৮৭০ পিস ইয়াবাসহ দুই কারবারী গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ৮৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারীকে...

‘যখন তোমার কেউ ছিল না, তখন ছিলাম আমি; এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি’—রুমিন ফারহানা

বিএনপি থেকে সদ্য বহিষ্কৃত সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া-২...

নবীনগরে সহকারী শিক্ষকদের ২৯ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন: কর্মবিরতি ও তৃতীয় প্রান্তিক মূল্যায়ন বর্জনের ঘোষণা

নবীনগর: সহকারী শিক্ষকদের তিন দফা ন্যায্য দাবি আদায়ের জাতীয় কর্মসূচির...

Topics

অন্য আসামির নাম-ঠিকানায় জামিন নিয়ে কারাগার থেকে পালাল হত্যা মামলার আসামি হৃদয়

ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগার থেকে কৌশলে পালিয়ে গেছেন হৃদয় (২৮)...

নিরপেক্ষ না হলে জনগণ মিডিয়াকেও লালকার্ড দেখাবে: হাসনাত আবদুল্লাহ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ...

আশুগঞ্জে ৮৭০ পিস ইয়াবাসহ দুই কারবারী গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ৮৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারীকে...

‘যখন তোমার কেউ ছিল না, তখন ছিলাম আমি; এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি’—রুমিন ফারহানা

বিএনপি থেকে সদ্য বহিষ্কৃত সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া-২...

তেলাপোকাযুক্ত পেটিস বিক্রির দায়ে শাহী বেকারিকে ১ লক্ষ টাকা জরিমানা

জেলা প্রশাসক সার্বিক তত্ত্বাবধায়নে এবং বাণিজ্য মন্ত্রণালযের নির্দেশনা অনুযায়ী...

সরাইলে তেল কম দেওয়ার অভিযোগে জিলানী ও ভাই ভাই এন্টারপ্রাইজকে অর্থদণ্ড

ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলায় গ্রাহকদের কাছে অকটেন, ডিজেল ও...

কাগজপত্র জটিলতায় আখাউড়া স্থলবন্দর দিয়ে মাছ রপ্তানি বন্ধ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে অনির্দিষ্টকালের জন্য মাছ রপ্তানি বন্ধ...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img