Home আখাউড়া বিজয়নগরে সড়ক দুর্ঘটনা: পিকআপের ধাক্কায় যুবক নিহত।

বিজয়নগরে সড়ক দুর্ঘটনা: পিকআপের ধাক্কায় যুবক নিহত।

0
38

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ঢাকা-সিলেট মহাসড়কের বুধন্তি ইউনিয়নের বুধন্তি বাসস্ট্যান্ডের সামনে বুধবার দুপুরে পিকআপ ভ্যানের সাথে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন।

​নিহত মোটরসাইকেল আরোহী হলেন কাজী রেদোয়ান (২৫)। তিনি উপজেলার বুধন্তি ইউনিয়নের ইসলামপুর দক্ষিণ কাজী বাড়ির কাজী সামসু মিয়ার ছেলে।

​খাঁটিখাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বুধবার দুপুর ২টার দিকে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের বুধন্তি নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। ব্রাহ্মণবাড়িয়া গামী মোটরসাইকেলের সাথে মাধবপুর গামী একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী রেদোয়ান মিয়া গুরুতর আহত হন।

​তাকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে মাধবপুর সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

​ওসি আরও জানান, দুর্ঘটনাকবলিত ঘাতক পিকআপ ভ্যানটি আটক করা হয়েছে, তবে এর চালক পলাতক রয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here