Home প্রচ্ছদ বিজয়নগরে লিচুবাগানে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিজয়নগরে লিচুবাগানে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

0
52

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে একটি লিচুবাগান থেকে ঝুলন্ত অবস্থায় কোহিনূর (২২) নামের এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২৬ অক্টোবর) বিকাল ৩টায় উপজেলার চম্পকনগর ইউনিয়নের মাছিমপুর এলাকার একটি লিচু বাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত কোহিনূর উপজেলার চম্পকনগর এলাকার সামসুল হকের মেয়ে।

​বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বিকালে লিচু বাগান থেকে ঝুলন্ত অবস্থায় ওই তরুণীর মরদেহ উদ্ধার করা হয়।

 মরদেহটি ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ভারপ্রাপ্ত কর্মকর্তা আরও জানান, ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরই তরুণীর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। ঘটনার রহস্য উন্মোচনে তদন্ত চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here