Home প্রচ্ছদ সরাইলে জমি নিয়ে সংঘর্ষে অন্তত ৩০ জন আহত

সরাইলে জমি নিয়ে সংঘর্ষে অন্তত ৩০ জন আহত

0
23

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের ধীতপুর গ্রামে পারিবারিক জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন।

রোববার (১২ অক্টোবর) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত প্রায় দুই ঘণ্টাব্যাপী এই সংঘর্ষের ঘটনা ঘটে। জানা গেছে, স্থানীয় ইউপি সদস্য ফরহাদ মেম্বার ও একই বংশের প্রবাসী সুমন মিয়ার পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। ওই বিরোধের জের ধরে সকালে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে।

ঘটনায় আহতদের মধ্যে বেশ কয়েকজনকে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং গুরুতর আহতদের ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

সংঘর্ষের খবর পেয়ে সরাইল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোরশেদুল আলম চৌধুরী বলেন,

“দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। আজ সকালে ওই বিরোধের জের ধরে সংঘর্ষ হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করে। বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। পরবর্তী অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here