Home আখাউড়া ব্রাহ্মণবাড়িয়ায় চোরাচালানকৃত চকলেটসহ এক চোরাকারবারী গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ায় চোরাচালানকৃত চকলেটসহ এক চোরাকারবারী গ্রেফতার

0
28

ব্রাহ্মণবাড়িয়ায় শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে আনা বিপুল পরিমাণ ভারতীয় চকলেটসহ এক চোরাকারবারীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় তার কাছ থেকে ১৯০৩ প্যাকেট বিভিন্ন ব্রান্ডের চকলেট উদ্ধার করা হয়।

​আজ শনিবার (২০ সেপ্টেম্বর, ২০২৫) ভোর ৪টা ৫০ মিনিটে ডিবি পুলিশের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া সদর থানাধীন বিশ্বরোড গোলচত্বর এলাকায় অভিযান চালায়। এ সময় তারা সাইফুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করে। সাইফুল পিরোজপুর সদর উপজেলার পালপাড়া গ্রামের সবুর মুন্সীর ছেলে।

​জিজ্ঞাসাবাদের পর তার কাছ থেকে শুল্ক ফাঁকি দিয়ে আনা ভারতীয় চকলেটগুলো জব্দ করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here