Home নবীনগর নবীনগরে ডোবা থেকে কলেজ ছাত্রীর লাশ উদ্ধার

নবীনগরে ডোবা থেকে কলেজ ছাত্রীর লাশ উদ্ধার

0
37

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার লাউর ফতেহপুর গ্রাম থেকে নিখোঁজ কলেজছাত্রী ফারজানা আক্তার জুঁই-এর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার সকালে (২০ সেপ্টেম্বর, ২০২৫) স্থানীয়রা খন্দকার বাড়ির একটি ডোবায় কচুরিপানার নিচে লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়।
​লাশ উদ্ধারের পর জানা যায়, মৃতদেহটি লাউর ফতেহপুর গ্রামের আবুল হাসনাতের মেয়ে ফারজানা আক্তার জুঁই-এর। সে গত দুই দিন ধরে নিখোঁজ ছিল। তার বাবা আবুল হাসনাত মেয়েকে খুঁজে না পেয়ে নবীনগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here