Home নবীনগর সুস্থ জাতি গঠনে নিরাপদ খাদ্য: নবীনগরে কর্মশালা

সুস্থ জাতি গঠনে নিরাপদ খাদ্য: নবীনগরে কর্মশালা

0
17

সুস্থ জীবন ও জাতি গঠনের জন্য নিরাপদ খাদ্যের গুরুত্ব তুলে ধরে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে একটি জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) নবীনগর মহিলা কলেজের হলরুমে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের উদ্যোগে এই কর্মশালার আয়োজন করা হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্য (যুগ্মসচিব) আ.ন.ম. নাজিম উদ্দিন। এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এহসান মুরাদ

​কর্মশালায় বক্তারা বলেন, নিরাপদ খাদ্য শুধু সুস্থ জীবনের জন্য নয়, একটি সুস্থ জাতি গঠনের জন্যও অপরিহার্য। বক্তারা খাদ্যে ভেজাল রোধে সরকারের পাশাপাশি সাধারণ মানুষকেও সচেতন হওয়ার আহ্বান জানান।

​নবীনগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রাজীব চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খালিদ বিন মনসুর, নবীনগর প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি এবং উপজেলা কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলম

​উপজেলা প্রশাসন ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মশালায় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, ব্যবসায়ী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here