Home প্রচ্ছদ সরাইলে মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত বৃদ্ধার লাশ উদ্ধার

সরাইলে মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত বৃদ্ধার লাশ উদ্ধার

0
26

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কের পাশ থেকে অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধার (৬০) লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের শ্রীডোবা এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয়রা মহাসড়কের পাশের একটি ঝোপের মধ্যে লাশটি দেখতে পেয়ে সরাইল থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।

​সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোরশেদুল আলম চৌধুরী জানান, প্রাথমিকভাবে লাশে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য লাশটি ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এছাড়াও, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) বৃদ্ধার পরিচয় শনাক্তের চেষ্টা চালাচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here