Home প্রচ্ছদ রুমিনের ‘সরি’

রুমিনের ‘সরি’

0
31

বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা তার বক্তব্য ও শব্দ চয়নের জন্য দুঃখ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, তার কথায় বা ব্যবহারে কেউ কষ্ট পেয়ে থাকলে তিনি তার জন্য দুঃখিত।

বুধবার একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে অংশ নিয়ে তিনি এই অভিব্যক্তি প্রকাশ করেন। রুমিন ফারহানা বলেন, “আমার কথায়, আমার অযৌক্তিক কোনো ব্যবহারে, অযৌক্তিক কোনো শব্দ চয়নে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, ডেফিনেটলি আমি দুঃখিত।”

তিনি আরও বলেন, “আমি যদি নিজেকে আরো নিয়ন্ত্রণ করতে পারতাম, আরো ভালো হতো। কিন্তু দিনশেষে তো আমি একজন মানুষ। একজন মানুষের ধৈর্যেরও একটা সীমা থাকে। বহুদিন ধরে কেউ যদি ট্রলড হতেই থাকে, একটা সময় মনে হয় জবাব দেই। সেটা না হলেই ভালো।”

রুমিন ফারহানা রাজনীতিবিদদের জীবনযাপন কঠিন হওয়ার প্রসঙ্গ টেনে বলেন, “পলিটিশিয়ানদের লাইফ একেবারেই স্মুথ না, নারী পলিটিশিয়ানদের লাইফ আরও স্মুথ না, আর ভোকাল নারী পলিটিশিয়ানদের লাইফ একেবারেই স্মুথ না। সবমিলিয়ে বিবেচনা করলে মনে হয়, আমি তো ভালই আছি।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here