Home প্রচ্ছদ ভিপি পদে ছাত্রদলকে হারিয়ে সাদিক কায়েমের বাজিমাত

ভিপি পদে ছাত্রদলকে হারিয়ে সাদিক কায়েমের বাজিমাত

0
42

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে চমক দেখালেন শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী মো. আবু সাদিক (সাদিক কায়েম)। তিনি নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের প্রার্থী আবিদুল ইসলাম খানকে বিপুল ভোটের ব্যবধানে পরাজিত করে ভিপি পদে বাজিমাত করেছেন।

​বুধবার (১০ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আনুষ্ঠানিকভাবে নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়। এতে দেখা যায়, সাদিক কায়েম ১৪ হাজার ৪২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত আবিদুল ইসলাম খান পেয়েছেন মাত্র ৫ হাজার ৭০৮ ভোট। অর্থাৎ সাদিক কায়েম ৮ হাজার ৩৩৪ ভোটের বিশাল ব্যবধানে আবিদুলকে পরাজিত করেছেন।

​নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশের পরপরই পরাজিত প্রার্থী আবিদুল ইসলাম খান এই ফলাফল প্রত্যাখ্যান করেছেন। এছাড়া স্বতন্ত্র প্রার্থী উমামা ফাতেমাও ফলাফল প্রত্যাখ্যান করেছেন। উমামা পেয়েছেন ৩ হাজার ৩৮৯ ভোট। আরেক স্বতন্ত্র প্রার্থী শামীম হোসেন পেয়েছেন ৩ হাজার ৬৮১ ভোট।

​এর আগে মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ক্যাম্পাসের আটটি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এবার ডাকসুতে ২৮টি পদের জন্য মোট ৪৭১ জন এবং হল সংসদে ২৩৪টি পদের জন্য ১ হাজার ৩৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। মোট ভোটার সংখ্যা ছিল ৩৯ হাজার ৮৭৪ জন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here