Home আখাউড়া ভারতে পালানোর সময় রাউজানের সাবেক এমপির পিএস আখাউড়া স্থলবন্দরে আটক

ভারতে পালানোর সময় রাউজানের সাবেক এমপির পিএস আখাউড়া স্থলবন্দরে আটক

0
21

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় চট্টগ্রামের রাউজানের সাবেক সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরীর ব্যক্তিগত সহকারী ইরফান আহমেদকে (৫২) আটক করেছে ইমিগ্রেশন পুলিশ।

​আজ, বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে আখাউড়া ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে আখাউড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে। আটককৃত ইরফান আহমেদ একইসঙ্গে চট্টগ্রামের রাউজান উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি পদেও রয়েছেন।

​আখাউড়া ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ পরিদর্শক আব্দুস সাত্তার জানান, ভারতে যাওয়ার সময় ইরফান আহমেদকে আটক করা হয়। তার বিরুদ্ধে ভাঙচুর ও লুটপাটসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে। ইমিগ্রেশন পুলিশ রাউজান থানার ওসির সঙ্গে যোগাযোগ করে মামলার বিষয়টি নিশ্চিত করেছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করার জন্য তাকে আখাউড়া থানায় হস্তান্তর করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here