Home প্রচ্ছদ ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে মাদক বিরোধী সচেতনতামূলক সভা

ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে মাদক বিরোধী সচেতনতামূলক সভা

0
22

মাদক বিরোধী সচেতনতা বাড়াতে ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে একটি আলোচনা সভার আয়োজন করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১১টার দিকে কারা অভ্যন্তরে আগত দর্শনার্থীদের নিয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

​ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারের জেল সুপার ওবায়দুর রহমান মাদকের ক্ষতিকর প্রভাব, এর প্রতিরোধ ও প্রতিকার নিয়ে দর্শনার্থীদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন। তিনি মাদকের ভয়াবহ পরিণতি সম্পর্কে সবাইকে সতর্ক করেন এবং পরিবার ও সমাজে মাদকের বিস্তার ঠেকাতে সচেতনতার ওপর জোর দেন।

​এসময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারের জেলার কামরুল ইসলাম ও ডেপুটি জেলার শাহনাজ বেগম। এছাড়াও, কারাগারের প্রধান ফটকে মাদক যেন কোনোভাবেই প্রবেশ করতে না পারে, সে বিষয়ে সহকারী প্রধান কারারক্ষী জহিরুল হক দর্শনার্থীদের সঙ্গে আলোচনা করেন।

​আলোচনা সভা শেষে আগত দর্শনার্থীদের মধ্যে খাবার বিতরণ করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here