Home নবীনগর ব্যারিস্টার জাকির আহাম্মদ কলেজে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত

ব্যারিস্টার জাকির আহাম্মদ কলেজে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত

0
33

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান লাউর ফতেহপুর ব্যারিস্টার জাকির আহাম্মদ কলেজে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১১টায় কলেজের অডিটোরিয়ামে এই অনুষ্ঠান আয়োজন করা হয়।

​ওরিয়েন্টেশন ক্লাসে অধ্যক্ষ মো. ইকবাল হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন কলেজ গভর্নিং কমিটির সদস্য মো. আলমগীর হোসেন, মো. মতিউর রহমান, আরিফা আক্তার ও সনজিব ভট্টাচার্য

​সভাপতির বক্তব্যে অধ্যক্ষ মো. ইকবাল হোসেন নতুন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “আমাদের শিক্ষকরা খুবই আন্তরিক এবং সুশৃঙ্খলভাবে পাঠদান করেন। তোমরা যদি কলেজের নিয়মশৃঙ্খলা মেনে চলো এবং নিয়মিত ক্লাসে উপস্থিত থাকো, তাহলে অবশ্যই সফল হতে পারবে।” তিনি আরও বলেন, “যারা এই কলেজে ভর্তি হতে পারেনি, তারা যেন আফসোস করে, আমরা আমাদের কর্ম দিয়ে তা প্রমাণ করে ছাড়ব ইনশাআল্লাহ্।” তিনি ভালো শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের ভালো মানুষ হওয়ারও আহ্বান জানান।

​অনুষ্ঠানের শুরুতে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা ফুলের পাপড়ি ছিঁটিয়ে নতুন শিক্ষার্থীদের বরণ করে নেয়। এ সময় কলেজ প্রাঙ্গণে এক উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে এবং একাদশ শ্রেণির শিক্ষার্থীদের মাঝে ছিল ব্যাপক উচ্ছ্বাস।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here