Home প্রচ্ছদ বিজয়নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

বিজয়নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

0
19

বিজয়নগর উপজেলার পত্তন ইউনিয়ন বিএনপির উদ্যোগে ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ শুরু হয়েছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) পত্তন উচ্চ বিদ্যালয় মাঠে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।

​উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ভিপি জহিরুল হক খোকন। এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট গোলাম সারোয়ার খোকন, সহ-সভাপতি আলহাজ্ব এ.বি.এম. মোমিনুল হক, প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক নুরুল হুদা এবং ইউনিয়ন বিএনপির সর্বস্তরের নেতৃবৃন্দ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here