বাল্য বিবাহের দায়ে বর ও কনে পক্ষকে ২০ হাজার টাকা জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় একজন নবম শ্রেণির শিক্ষার্থী অপ্রাপ্তবয়স্ক মেয়ের বিয়ে বন্ধ করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানের খবর পেয়ে বর ও কাজি বিয়ের আসর থেকে পালিয়ে গেলেও বর ও কনের পরিবারকে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (১ সেপ্টেম্বর) বিকেলে কসবা উপজেলার কুটি ইউনিয়নের দক্ষিণখার গ্রামে এ অভিযান পরিচালনা করেন কসবা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ছামিউল ইসলাম।

সংশ্লিষ্ট সূত্র জানায়, দক্ষিণখার গ্রামের নবম শ্রেণিতে পড়ুয়া এক কন্যা শিক্ষার্থীর সঙ্গে আখাউড়া উপজেলার ধাতুরপহেলা গ্রামের ইকরাম হোসেন নামের এক যুবকের বিয়ের আয়োজন করা হয়। বিয়ের সব ধরনের আয়োজনই সম্পন্ন ছিল।

এসময় ভ্রাম্যমাণ আদালতের অভিযানের খবর পেয়ে বর ইকরাম হোসেন এবং বিয়ের কাজি বিয়ের আসর থেকে পালিয়ে যান। তবে তাদের পরিবারের কেউ বিয়ে থেকে পালাতে পারেনি।

ভ্রাম্যমাণ আদালত বিয়েটি বন্ধ করে দেয় এবং বর ও কনের পরিবারকে শিশু সুরক্ষা আইন লঙ্ঘনের জন্য ১০ হাজার টাকা করে জরিমানা করে। এছাড়া, মেয়েটি সাবালিকা না হওয়া পর্যন্ত তাকে যেন আর কখনো বিয়ের পিঁড়িতে বসানো না হয়, সে বিষয়ে কঠোরভাবে সতর্ক করা হয় উভয় পরিবারকে।

ইউএনও মো. ছামিউল ইসলাম স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্যকে (মেম্বার)নির্দেশন দেন যাতে মেয়েটির বয়স না হওয়া পর্যন্ত তার বিয়ে না দেওয়া হয় এবং এই বিষয়ে নজরদারি বাড়ানো হয়।

গত বছরেও জেলা থেকে অপ্রাপ্তবয়স্কদের ১৮টি বিয়ে বন্ধ করে ভ্রাম্যমাণ আদালত। শিশু সুরক্ষা আইন অনুযায়ী, অপ্রাপ্তবয়স্ক কন্যাশিশুর বিয়ে দেওয়া একটি শাস্তিযোগ্য অপরাধ।

Hot this week

অন্য আসামির নাম-ঠিকানায় জামিন নিয়ে কারাগার থেকে পালাল হত্যা মামলার আসামি হৃদয়

ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগার থেকে কৌশলে পালিয়ে গেছেন হৃদয় (২৮)...

নিরপেক্ষ না হলে জনগণ মিডিয়াকেও লালকার্ড দেখাবে: হাসনাত আবদুল্লাহ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ...

আশুগঞ্জে ৮৭০ পিস ইয়াবাসহ দুই কারবারী গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ৮৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারীকে...

‘যখন তোমার কেউ ছিল না, তখন ছিলাম আমি; এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি’—রুমিন ফারহানা

বিএনপি থেকে সদ্য বহিষ্কৃত সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া-২...

নবীনগরে সহকারী শিক্ষকদের ২৯ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন: কর্মবিরতি ও তৃতীয় প্রান্তিক মূল্যায়ন বর্জনের ঘোষণা

নবীনগর: সহকারী শিক্ষকদের তিন দফা ন্যায্য দাবি আদায়ের জাতীয় কর্মসূচির...

Topics

অন্য আসামির নাম-ঠিকানায় জামিন নিয়ে কারাগার থেকে পালাল হত্যা মামলার আসামি হৃদয়

ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগার থেকে কৌশলে পালিয়ে গেছেন হৃদয় (২৮)...

নিরপেক্ষ না হলে জনগণ মিডিয়াকেও লালকার্ড দেখাবে: হাসনাত আবদুল্লাহ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ...

আশুগঞ্জে ৮৭০ পিস ইয়াবাসহ দুই কারবারী গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ৮৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারীকে...

‘যখন তোমার কেউ ছিল না, তখন ছিলাম আমি; এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি’—রুমিন ফারহানা

বিএনপি থেকে সদ্য বহিষ্কৃত সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া-২...

তেলাপোকাযুক্ত পেটিস বিক্রির দায়ে শাহী বেকারিকে ১ লক্ষ টাকা জরিমানা

জেলা প্রশাসক সার্বিক তত্ত্বাবধায়নে এবং বাণিজ্য মন্ত্রণালযের নির্দেশনা অনুযায়ী...

সরাইলে তেল কম দেওয়ার অভিযোগে জিলানী ও ভাই ভাই এন্টারপ্রাইজকে অর্থদণ্ড

ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলায় গ্রাহকদের কাছে অকটেন, ডিজেল ও...

কাগজপত্র জটিলতায় আখাউড়া স্থলবন্দর দিয়ে মাছ রপ্তানি বন্ধ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে অনির্দিষ্টকালের জন্য মাছ রপ্তানি বন্ধ...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img