Home আখাউড়া কৃষি জমিতে বালু ভরাট: আখাউড়ায় দুজনকে ৫০ হাজার টাকা জরিমানা

কৃষি জমিতে বালু ভরাট: আখাউড়ায় দুজনকে ৫০ হাজার টাকা জরিমানা

0
56

কৃষি জমিতে বালু ভরাট করে জমির শ্রেণি পরিবর্তনের দায়ে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় দুজনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রোববার (৩১ আগস্ট) বিকেলে আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অতীশ দর্শী চাকমা এ তথ্য নিশ্চিত করেছেন।

​আদালত সূত্র জানায়, উপজেলার দক্ষিণ ইউনিয়নের গাজীরবাজার এলাকায় আখাউড়া-আগরতলা সড়কের পাশে কৃষি জমিতে বালু ভরাট করে শ্রেণি পরিবর্তনের কাজ চলছিল। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় মো. সাহাব উদ্দিনমো. সুমন মিয়াকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর আওতায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে প্রশাসনের অনুমতি ছাড়া কৃষি জমিতে বালু ভরাটের কাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

​ইউএনও অতীশ দর্শী চাকমা বলেন, কৃষিজমি রক্ষা করা আমাদের সবার দায়িত্ব। কৃষি জমিতে বালু ভরাট করে এর শ্রেণি পরিবর্তন করা আইনত দণ্ডনীয় অপরাধ। কৃষিজমি রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত চলবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here