Home প্রচ্ছদ বাঞ্ছারামপুরে হাতুড়িপেটা করে শাশুড়ি খুন: পুত্রবধূ লিলি গ্রেফতার

বাঞ্ছারামপুরে হাতুড়িপেটা করে শাশুড়ি খুন: পুত্রবধূ লিলি গ্রেফতার

0
43

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে পারিবারিক কলহের জেরে পারুল বেগম (৬০) নামে এক বৃদ্ধাকে হাতুড়িপেটা করে হত্যার অভিযোগ উঠেছে তার পুত্রবধূর বিরুদ্ধে। রোববার (১৯ অক্টোবর) সন্ধ্যায় উপজেলা সদরের আসাদনগর মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত পারুল বেগম ওই এলাকার আব্দুল ওয়াহিদের স্ত্রী। এ ঘটনায় অভিযুক্ত পুত্রবধূ লিলি আক্তারকে (৩০) আটক করেছে পুলিশ।

​বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান জামিল খান জানান, নিহত পারুল আক্তার ও আব্দুল ওয়াহিদ মিয়া দম্পতির একমাত্র ছেলে বিল্লাল প্রবাসে থাকেন। বাড়িতে শাশুড়ি পারুল বেগম, শ্বশুর আব্দুল ওয়াহিদ মিয়া এবং পুত্রবধূ লিলি আক্তার তার তিন সন্তানসহ থাকতেন। পুত্রবধূ লিলির সঙ্গে শাশুড়ির পারিবারিক কলহ লেগেই থাকতো এবং প্রায় সময়ই তাদের মধ্যে বাকবিতণ্ডা হতো।

​ওসি জানান, রোববার সকালে আব্দুল ওয়াহিদ মিয়া চিকিৎসার জন্য কুমিল্লায় যান। সন্ধ্যায় শাশুড়ির সঙ্গে লিলির আবারও ঝগড়া শুরু হয়। একপর্যায়ে লিলি ঘরে থাকা হাতুড়ি দিয়ে শাশুড়ির মাথায় আঘাত করে এবং মাথা ও মুখে এলোপাথাড়ি পিটিয়ে রক্তাক্ত করে। এতে ঘটনাস্থলেই পারুল বেগম মারা যান।

​হত্যার পর বাড়ির উঠানে পারুল বেগমের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা প্রথমে কীভাবে ঘটনা ঘটেছে তা বুঝে উঠতে পারেননি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে। ঘরের পারিপার্শ্বিক অবস্থা দেখে পুলিশ পুত্রবধূ লিলিকে সন্দেহ করে জিজ্ঞাসাবাদ করলে, সে হত্যার বিষয়টি স্বীকার করে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ওসি হাসান জামিল খান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here