Home প্রচ্ছদ প্রাথমিকের ছুটি কমিয়ে আনা হবে, সাপ্তাহিক ছুটি দুই দিনই থাকছে: উপদেষ্টা

প্রাথমিকের ছুটি কমিয়ে আনা হবে, সাপ্তাহিক ছুটি দুই দিনই থাকছে: উপদেষ্টা

0
30

প্রাথমিক বিদ্যালয়গুলোতে সাপ্তাহিক ছুটি দুই দিনই থাকবে, তবে অন্যান্য ছুটি কমানো হবে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার আজ রোববার (৭ সেপ্টেম্বর) আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান।

​ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন, পড়াশোনার জন্য শিক্ষাপ্রতিষ্ঠানে পর্যাপ্ত সময় থাকা জরুরি। কিন্তু বর্তমানে বছরে ৩৬৫ দিনের মধ্যে স্কুল খোলা থাকে মাত্র ১৮০ দিন। এর মূল কারণ হলো অনেক অপ্রয়োজনীয় ছুটি। এ কারণে আমরা শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে শিক্ষা পঞ্জির অন্যান্য ছুটি কমানোর চেষ্টা করছি।

​সাপ্তাহিক ছুটি দুই দিন থেকে এক দিন করার কোনো পরিকল্পনা আছে কিনা, এমন প্রশ্নের জবাবে তিনি জানান, আপাতত ক্যালেন্ডারে থাকা অন্যান্য ছুটি কমানোর দিকেই তাদের লক্ষ্য। তিনি আরও বলেন, সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি একই রকম হওয়ায় কেবল প্রাথমিক বিদ্যালয়ের জন্য আলাদাভাবে সাপ্তাহিক ছুটি কমানো কঠিন। একই সঙ্গে শিক্ষকদের পক্ষ থেকে এ বিষয়ে আর্থিক সংশ্লেষের দাবি আছে। তাই আপাতত সাপ্তাহিক ছুটি কমানোর কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।

​কোন কোন ছুটি কমানো হবে, তা এখনো চূড়ান্ত হয়নি। সিদ্ধান্ত চূড়ান্ত হলে সবাইকে জানানো হবে বলে তিনি উল্লেখ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here