Home প্রচ্ছদ দেশের সব থানায় কাল থেকে চালু হচ্ছে অনলাইন জিডি

দেশের সব থানায় কাল থেকে চালু হচ্ছে অনলাইন জিডি

0
52

দেশের সব থানায় আগামীকাল বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) থেকে অনলাইনে সাধারণ ডায়েরি (জিডি) করার সুযোগ চালু হচ্ছে। এর ফলে সাধারণ মানুষ এখন থেকে ঘরে বসেই মোবাইল অ্যাপ বা ওয়েবসাইটের মাধ্যমে জিডি করতে পারবেন।

​পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এ এইচ এম শাহাদাত হোসাইন জানান, প্রধান উপদেষ্টার নির্দেশনায় পুলিশি সেবা সহজীকরণের অংশ হিসেবে এই অনলাইন জিডি ব্যবস্থা চালু করা হয়েছে। এর ফলে রেলওয়ে পুলিশের ৬ জেলার ২৪টি থানাসহ সারাদেশের সব থানায় এই সেবা পাওয়া যাবে।

​তিনি আরও জানান, অনলাইনে জিডি করতে হলে গুগল প্লে স্টোর থেকে ‘Online GD’ অ্যাপ ডাউনলোড করে একবার রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন বা জিডি করার ক্ষেত্রে কোনো অসুবিধা হলে ০১৩২০০০১৪২৮ নম্বরে ২৪ ঘণ্টা যোগাযোগ করে সহায়তা পাওয়া যাবে। এই পদক্ষেপের ফলে জনগণের সময় ও হয়রানি কমবে বলে আশা করা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here