Home প্রচ্ছদ দুর্গাপূজা-২০২৫: ব্রাহ্মণবাড়িয়ায় আইন-শৃঙ্খলা ডিউটি ব্রিফিং অনুষ্ঠিত

দুর্গাপূজা-২০২৫: ব্রাহ্মণবাড়িয়ায় আইন-শৃঙ্খলা ডিউটি ব্রিফিং অনুষ্ঠিত

0
44

আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৫ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে আজ ২৭ সেপ্টেম্বর বিকাল ৩:০০ ঘটিকায় ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ লাইন্সে আইন-শৃঙ্খলা ডিউটি সংক্রান্ত এক গুরুত্বপূর্ণ ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।

​এতে সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ সুপার জনাব এহতেশামুল হক। তিনি ডিউটিতে নিয়োজিত সকল পুলিশ সদস্যকে সর্বোচ্চ আন্তরিকতা, পেশাদারিত্ব ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের জন্য বিশেষভাবে আহ্বান জানান। এছাড়াও তিনি পুলিশ সদস্যদের পূজা কমিটি ও স্বেচ্ছাসেবক দলের সাথে সমন্বয় সাধন করে দায়িত্বে তৎপর থাকার উপর গুরুত্ব আরোপ করে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।

​ব্রিফিংয়ে বিশেষ গুরুত্বারোপ করা হয় যে, শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে কোনো ব্যক্তি বা গোষ্ঠী যাতে অপ্রীতিকর ঘটনা ঘটিয়ে আইনশৃঙ্খলার অবনতি করতে না পারে, সেজন্য সংশ্লিষ্ট সকলকে সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

​উক্ত ব্রিফিং-এ সদর থানাধীন ১০টি ইউনিয়নের প্রায় ১০০ জন গ্রাম পুলিশ সদস্য উপস্থিত ছিলেন। পুলিশের পাশাপাশি আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে তাদের উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করা এবং সর্বদা তৎপর থাকার দিকনির্দেশনাও প্রদান করা হয়।

​এসময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here