দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা: স্বরাষ্ট্র ও তথ্য উপদেষ্টাকে স্মারকলিপি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় দুই সাংবাদিকের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার এবং আখাউড়া ইমিগ্রেশন ও থানার ওসির অপসারণ চেয়ে স্বরাষ্ট্র ও তথ্য উপদেষ্টার কাছে স্মারকলিপি দিয়েছে সাংবাদিক সমাজ। মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেল ৪টার দিকে আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অতীশ দর্শী চাকমার মাধ্যমে এ স্মারকলিপি পাঠানো হয়। এর আগে আখাউড়া ইমিগ্রেশনের অনিয়ম-দুর্নীতি নিয়ে দৈনিক যুগান্তর এবং আরটিভির অনলাইনে সংবাদ প্রকাশিত হলে ইমিগ্রেশন ইনচার্জ মো. আব্দুস সাত্তার বাদী হয়ে যুগান্তরের জেলা স্টাফ রিপোর্টার ফজলে রাব্বি ও আরটিভির মো. সাদ্দাম হোসেনের বিরুদ্ধে থানায় মামলা করেন।

​আখাউড়া প্রেসক্লাবের সভাপতি শাহাদাত হোসেন লিটন, টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি মো. সাইফুল ইসলাম এবং রিপোর্টার্স ইউনিটির সভাপতি রুবেল আহমেদ স্মারকলিপিতে স্বাক্ষর করেন।

​আখাউড়া প্রেসক্লাবের সভাপতি শাহাদাত হোসেন লিটন বলেন, সাংবাদিকরা জনগণের জানার অধিকার নিশ্চিত করতে কাজ করে। অথচ দুর্নীতির খবর প্রকাশের কারণে সাংবাদিকদের মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করা হচ্ছে। তিনি অবিলম্বে এ মামলা প্রত্যাহারের দাবি জানান।

​টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি মো. সাইফুল ইসলাম বলেন, ইমিগ্রেশন একটি আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। সেখানে অনিয়ম-দুর্নীতি দেশের ভাবমূর্তিকে ক্ষুণ্ন করছে। দুর্নীতি আড়াল করতে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা দেওয়া সাংবাদিকতার স্বাধীনতায় হস্তক্ষেপ।

​রিপোর্টার্স ইউনিটির সভাপতি রুবেল আহমেদ বলেন, আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি সাংবাদিকদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা প্রত্যাহার, দায়ী কর্মকর্তাদের অপসারণ ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে।

​আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা অতীশ দর্শী চাকমা বলেন, সাংবাদিকরা স্বরাষ্ট্র উপদেষ্টা এবং তথ্য বরাবর লিখিত দুটি স্মারকলিপি দিয়েছেন। তিনি বিষয়টি গুরুত্বের সঙ্গে উপরে পৌঁছে দেবেন বলে জানান।

​স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন আখাউড়া প্রেসক্লাবের সহসভাপতি কাজী হান্নান খাদেম, সাংবাদিক কল্যাণ সোসাইটির সভাপতি নাসির উদ্দিন, সাধারণ সম্পাদক তাজবীর আহমেদ, টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক জালাল উদ্দিন মামুন, আখাউড়া রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক নাজমুল আহমেদ রনি, সাংবাদিক কল্যাণ সোসাইটির অর্থ সম্পাদক মোহাম্মদ আবির, আখাউড়া উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক হাসান মাহমুদ পারভেজ ও আখাউড়া প্রেসক্লাবের সদস্য অমিত হাসান অপু প্রমুখ।

Hot this week

অন্য আসামির নাম-ঠিকানায় জামিন নিয়ে কারাগার থেকে পালাল হত্যা মামলার আসামি হৃদয়

ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগার থেকে কৌশলে পালিয়ে গেছেন হৃদয় (২৮)...

নিরপেক্ষ না হলে জনগণ মিডিয়াকেও লালকার্ড দেখাবে: হাসনাত আবদুল্লাহ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ...

আশুগঞ্জে ৮৭০ পিস ইয়াবাসহ দুই কারবারী গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ৮৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারীকে...

‘যখন তোমার কেউ ছিল না, তখন ছিলাম আমি; এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি’—রুমিন ফারহানা

বিএনপি থেকে সদ্য বহিষ্কৃত সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া-২...

নবীনগরে সহকারী শিক্ষকদের ২৯ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন: কর্মবিরতি ও তৃতীয় প্রান্তিক মূল্যায়ন বর্জনের ঘোষণা

নবীনগর: সহকারী শিক্ষকদের তিন দফা ন্যায্য দাবি আদায়ের জাতীয় কর্মসূচির...

Topics

অন্য আসামির নাম-ঠিকানায় জামিন নিয়ে কারাগার থেকে পালাল হত্যা মামলার আসামি হৃদয়

ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগার থেকে কৌশলে পালিয়ে গেছেন হৃদয় (২৮)...

নিরপেক্ষ না হলে জনগণ মিডিয়াকেও লালকার্ড দেখাবে: হাসনাত আবদুল্লাহ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ...

আশুগঞ্জে ৮৭০ পিস ইয়াবাসহ দুই কারবারী গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ৮৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারীকে...

‘যখন তোমার কেউ ছিল না, তখন ছিলাম আমি; এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি’—রুমিন ফারহানা

বিএনপি থেকে সদ্য বহিষ্কৃত সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া-২...

তেলাপোকাযুক্ত পেটিস বিক্রির দায়ে শাহী বেকারিকে ১ লক্ষ টাকা জরিমানা

জেলা প্রশাসক সার্বিক তত্ত্বাবধায়নে এবং বাণিজ্য মন্ত্রণালযের নির্দেশনা অনুযায়ী...

সরাইলে তেল কম দেওয়ার অভিযোগে জিলানী ও ভাই ভাই এন্টারপ্রাইজকে অর্থদণ্ড

ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলায় গ্রাহকদের কাছে অকটেন, ডিজেল ও...

কাগজপত্র জটিলতায় আখাউড়া স্থলবন্দর দিয়ে মাছ রপ্তানি বন্ধ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে অনির্দিষ্টকালের জন্য মাছ রপ্তানি বন্ধ...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img