Home ব্রাহ্মণবাড়িয়া সদর তিতাসে মাছের পোনা অবমুক্ত করে মৎস্য সপ্তাহ উদ্বোধন

তিতাসে মাছের পোনা অবমুক্ত করে মৎস্য সপ্তাহ উদ্বোধন

0
38
Oplus_131072

দেশীয় মাছের উৎপাদন ও সংরক্ষণকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ায় পালিত হলো জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫। সোমবার (১৮ আগস্ট) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সপ্তাহব্যাপী এই কর্মসূচির উদ্বোধন করা হয়।

​জেলা প্রশাসন ও জেলা মৎস্য দপ্তরের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম। জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেনের সভাপতিত্বে আয়োজিত সভায় আরও উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. নোমান মিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাহমুদা আক্তার এবং অতিরিক্ত পুলিশ সুপার পিয়াস বসাক।

​কর্মসূচির অংশ হিসেবে সকালে তিতাস নদীতে প্রায় ৪০ কেজি বিভিন্ন প্রজাতির দেশীয় মাছের পোনা অবমুক্ত করা হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

​আলোচনা সভায় বক্তারা দেশীয় মাছের গুরুত্ব তুলে ধরে বলেন, মাছের অভয়াশ্রম রক্ষা করা, সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে উৎপাদন বৃদ্ধি করা এবং জনসচেতনতা বাড়ানোর জন্য জাতীয় মৎস্য সপ্তাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here