Home প্রচ্ছদ তালশহরে লাইনচ্যুত তিতাস কমিউটার, অক্ষত যাত্রীরা

তালশহরে লাইনচ্যুত তিতাস কমিউটার, অক্ষত যাত্রীরা

0
52

আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার তালশহর স্টেশনের কাছে ঢাকা থেকে ছেড়ে আসা তিতাস কমিউটার ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। তবে এতে ট্রেন চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি।

​ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের মাস্টার জসিম উদ্দিন এই ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ট্রেনটির ‘ড’ বগির একটি চাকা লাইনচ্যুত হয়েছিল। পরে লাইনচ্যুত বগিটি তালশহরেই রেখে ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে ফিরে আসে।

​যেহেতু লাইনচ্যুত বগিটি লুপ লাইনে ছিল, তাই মূল লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে এবং এতে যাত্রীদের কোনো অসুবিধা হয়নি। রেলওয়ে কর্তৃপক্ষ দ্রুত মেরামতের ব্যবস্থা করছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here