Home কসবা ​কসবায় ২২ কেজি গাঁজাসহ ১ জন গ্রেফতার

​কসবায় ২২ কেজি গাঁজাসহ ১ জন গ্রেফতার

0
27

ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানা পুলিশ মাদকবিরোধী অভিযানে ২২ কেজি গাঁজাসহ এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে।

​গ্রেফতারকৃত মাদক কারবারীর নাম মো. সুমন মিয়া (২৯)। তিনি কসবা উপজেলার বাসিন্দা রুক্কু মিয়া ও আনোয়ারা বেগমের ছেলে।

​কসবা থানা সূত্রে জানা গেছে, গতকাল ০১ অক্টোবর সকাল০৬:৩০ ঘটিকায় কসবা থানা পুলিশের একটি চৌকস দল মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় কসবা পৌরসভাস্থ আড়াইবাড়ী এলাকা থেকে মো. সুমন মিয়াকে গ্রেফতার করা হয়।

​গ্রেফতারের পর আসামির কাছ থেকে ২২ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং উপস্থিত সাক্ষীদের সামনে তা বিধি মোতাবেক জব্দ করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here