Home কসবা কসবায় পৃথক অভিযানে ৬৯ কেজি গাঁজা জব্দ, একজন আটক

কসবায় পৃথক অভিযানে ৬৯ কেজি গাঁজা জব্দ, একজন আটক

0
26

কসবায় মাদকবিরোধী অভিযানে পৃথক স্থান থেকে ৬৯ কেজি গাঁজা এবং একটি পিকআপ ভ্যান জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে এবং তিনজন পালিয়ে যেতে সক্ষম হয়েছে। সোমবার (১ সেপ্টেম্বর) ও মঙ্গলবার (২ সেপ্টেম্বর) এই অভিযান পরিচালিত হয়।

​কসবা থানা সূত্রে জানা যায়, সোমবার রাত সাড়ে ১১টায় কসবা থানার এসআই মনির হোসেনের নেতৃত্বে একটি দল কায়িমপুর ইউনিয়নের পূর্বপাড়া এলাকায় নয়নপুর-কসবা সড়কে অভিযান চালায়। এ সময় একটি পিকআপ ভ্যান থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তবে, পুলিশের উপস্থিতি টের পেয়ে পিকআপ ভ্যানের আরোহী তিন মাদক কারবারি পালিয়ে যায়। পুলিশ গাঁজা ও পিকআপ ভ্যানটি জব্দ করে থানায় নিয়ে আসে।

​পরের দিন, মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের মধুপুর এলাকায় আরেকটি অভিযান পরিচালনা করা হয়। এই অভিযানে মাদক কারবারি আলি আকবরের (৪৭) বাড়ি থেকে ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তবে, পুলিশের অভিযানের সময় রাফি (২৫) নামে আরেক মাদক কারবারি পালিয়ে যায়। পুলিশ তাৎক্ষণিকভাবে আলি আকবরকে আটক করে।

​কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জানান, এই দুই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি মামলা দায়ের করা হয়েছে। পালিয়ে যাওয়া আসামিদের ধরতে পুলিশি অভিযান অব্যা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here