Home প্রচ্ছদ ডাকসু নির্বাচন: ছাত্রদল প্রার্থীর পক্ষে ফেসবুক পোস্ট, ব্রাহ্মণবাড়িয়ার ওসি বদলি

ডাকসু নির্বাচন: ছাত্রদল প্রার্থীর পক্ষে ফেসবুক পোস্ট, ব্রাহ্মণবাড়িয়ার ওসি বদলি

0
22

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে ঘিরে দেওয়া এক ফেসবুক পোস্টের কারণে সমালোচনার মুখে পড়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাফফর হোসেনকে বদলি করা হয়েছে। আজ বুধবার (১০ সেপ্টেম্বর, ২০২৫) তিনি নিজেই এ খবর নিশ্চিত করেছেন।

​মঙ্গলবার (৯ সেপ্টেম্বর, ২০২৫) সকালে ডাকসু নির্বাচনের দিন ওসি মোজাফফর তার অফিসিয়াল ফেসবুক আইডি থেকে ছাত্রদল সমর্থিত প্যানেলকে ইঙ্গিত করে একটি শুভকামনা পোস্ট দেন। ওই পোস্টে লেখা ছিল, “মেধাবীদের জন্য শুভ কামনা রইলো ২১, ১৭, ০৮”।

​পোস্টটি মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায় এবং প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়। স্থানীয় গণমাধ্যমেও এ নিয়ে তুমুল আলোচনা ও নিন্দা চলতে থাকে।

​এ ঘটনার পরিপ্রেক্ষিতেই বুধবার তাকে সদর মডেল থানা থেকে সরিয়ে নেওয়া হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here