Home প্রচ্ছদ ২৫ বিজিবির অভিযানে মাদকসহ ভারতীয় পণ্য আটক, মূল্য ৭৪ লাখ টাকা

২৫ বিজিবির অভিযানে মাদকসহ ভারতীয় পণ্য আটক, মূল্য ৭৪ লাখ টাকা

0
39

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর একটি বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানী মালামাল ও মাদকদ্রব্যসহ একটি পিকআপ ভ্যান আটক করা হয়েছে। আটককৃত মালামালের সিজার মূল্য ৭৪ লক্ষাধিক টাকা।
​সোমবার (৮ সেপ্টেম্বর) ভোররাত ৩টায় ২৫ বিজিবি’র একটি বিশেষ টহলদল বিজয়নগরের ইসলামপুর এলাকায় এই অভিযান পরিচালনা করে।
​অভিযানে ১২০০ কেজি জিরা, ২০৬৪ কেজি ফুচকা, ৫০,৪০০ পিস জিলেক্ট ব্লেড, ১১২৮ পিস কাবেরী মেহেদী এবং একটি পিকআপ আটক করা হয়। আটককৃত পিকআপ ও চোরাচালানী মালামালের মোট সিজার মূল্য ৭৪ লক্ষ ৬ হাজার ৯৬০ টাকা।
​এছাড়াও, সরাইল ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ অন্যান্য সীমান্ত এলাকা থেকে ৫ লক্ষ ৪৩ হাজার টাকা মূল্যের ১০৬৫ বোতল ইস্কফ, ১২ কেজি গাঁজা এবং ৫০ বোতল মদ জব্দ করা হয়েছে।
​আটককৃত চোরাচালানী মালামাল ও পিকআপটি আখাউড়া কাস্টমস অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। মালিকবিহীন মাদকদ্রব্যগুলো পরবর্তীতে ধ্বংস করার জন্য ব্রাহ্মণবাড়িয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে জানানো হয়েছে।
​২৫ বিজিবি সরাইল ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ জানান, অবৈধ চোরাচালান ও মাদকদ্রব্য প্রতিরোধে বিজিবি বদ্ধপরিকর এবং তাদের অভিযান অব্যাহত থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here