Home প্রচ্ছদ ​ব্রাহ্মণবাড়িয়ায় লাইনচ্যুত কর্ণফুলী এক্সপ্রেস, রেল যোগাযোগ ব্যাহত

​ব্রাহ্মণবাড়িয়ায় লাইনচ্যুত কর্ণফুলী এক্সপ্রেস, রেল যোগাযোগ ব্যাহত

0
45

ব্রাহ্মণবাড়িয়ায় চট্টগ্রামগামী কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। আজ শনিবার বিকেল ৩টা ২০ মিনিটে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের আউটারে রেলক্রসিংয়ের সামনে এই দুর্ঘটনা ঘটে। এর ফলে ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ থাকলেও বিকল্প লাইনে ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ স্বাভাবিক রয়েছে।

​ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের সহকারী মাস্টার সাকির জাহান জানান, ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতি শেষে ছেড়ে যাওয়ার পরপরই রেলক্রসিংয়ের কাছে বিকট শব্দে ট্রেনের ‘চ’ বগিটি লাইনচ্যুত হয়। এতে ডাউন লাইনে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। তবে বিকল্প আপ লাইন ব্যবহার করে ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের ট্রেন যোগাযোগ সচল রাখা হয়েছে।

​কী কারণে এই দুর্ঘটনা ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে তদন্ত করা হবে বলে জানানো হয়েছে। দুর্ঘটনাকবলিত বগিটি উদ্ধারের জন্য আখাউড়া জংশন স্টেশন থেকে একটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে। উদ্ধারকাজ শেষ হলে দ্রুত ট্রেন চলাচল স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here