Home কসবা ​কসবায় বিপুল পরিমাণ গাঁজা ও বিদেশি মদ উদ্ধার

​কসবায় বিপুল পরিমাণ গাঁজা ও বিদেশি মদ উদ্ধার

0
25

ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ সুপার হেতেশামুল হক ও সহকারী পুলিশ সুপার মো. আতিকুর রহমানের নির্দেশে এবং কসবা থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল কাদেরের তত্ত্বাবধানে কসবা থানা এলাকায় মাদকবিরোধী অভিযান চালানো হয়।

​এই অভিযানে, কসবা থানার এসআই মো. ফারুক হোসেন তার দল নিয়ে ৬ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে ভোর ৩:৩৫ মিনিটে কসবা থানাধীন গোবিন্দপুর পূর্ব পাড়ায় আব্দুর রহিম মিয়ার বাড়ির উত্তর পাশের রাস্তা থেকে ২০ কেজি গাঁজা এবং ৮ বোতল বিদেশি মদ উদ্ধার করেন।

​ঘটনার সময় দুই মাদক ব্যবসায়ী পালিয়ে যেতে সক্ষম হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলেন- মোঃ নূরুল আমিন (৩৬) এবং মোঃ সোহেল মিয়া (৩৬)। তাদের বিরুদ্ধে কসবা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here