Home আশুগঞ্জ অস্ত্র উদ্ধারে আশুগঞ্জে র‍্যাব ও সেনাবাহিনীর যৌথ অভিযান

অস্ত্র উদ্ধারে আশুগঞ্জে র‍্যাব ও সেনাবাহিনীর যৌথ অভিযান

0
35

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় সেনাবাহিনী ও র‍্যাব-৯ এর যৌথ অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর ২০২৫) রাতে দগরিসার আরাইসিধা এলাকায় চালানো এই অভিযানে একটি দেশীয় পাইপগান, দুই রাউন্ড ১২ মি.মি. কার্তুজ এবং একটি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়।

​গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাত ৮টার দিকে এই অভিযান চালানো হয়। অভিযান শেষে উদ্ধারকৃত সকল অস্ত্র ও মালামাল র‍্যাব-৯ এর কাছে হস্তান্তর করা হয়েছে।

​আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য এ ধরনের অভিযান নিয়মিত চলবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here