বিজয়নগরের ভোগান্তির নাম ‘সরু সেতু’

ব্রাহ্মণবাড়িয়ার তিন উপজেলা বিজয়নগর, আখাউড়া ও কসবার সংযোগকারী প্রধান সড়কের একটি সরু ও জরাজীর্ণ সেতু দীর্ঘদিন ধরে চার লক্ষাধিক মানুষের মারাত্মক ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। বিজয়নগরের সিঙ্গারবিল এলাকায় অবস্থিত এই সংকীর্ণ সেতুটির কারণে প্রতিদিন সৃষ্টি হয় দীর্ঘ যানজট, যা রোগী, শিক্ষার্থী ও কর্মজীবীদের জীবনকে চরম দুর্ভোগে ফেলছে।

স্থানীয়দের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই চান্দুরা-আখাউড়া সড়ক দিয়ে প্রতিদিন শত শত ছোট-বড় যানবাহন চলাচল করে। বর্তমানে ঢাকা-সিলেট মহাসড়কের ফোরলেনের কাজ চলায় বিকল্প পথ হিসেবে এই সড়ক ব্যবহার করছে অনেক গাড়ি। এছাড়াও আখাউড়া স্থলবন্দরের ভারী যানবাহনও এই পথে চলাচল করায় যানবাহনের চাপ কয়েক গুণ বেড়েছে। কিন্তু সিঙ্গারবিলের পুরনো সেতুটি এই পথের প্রধান বাধা হিসেবে রয়ে গেছে।

সকাল ও বিকেলে এই সেতুতে প্রায়ই আধা কিলোমিটার পর্যন্ত দীর্ঘ যানজট তৈরি হয়। যানজট পার হতে কখনও এক ঘণ্টারও বেশি সময় লেগে যায়।

সিএনজি চালক শামসুল ইসলাম বলেন, “ব্রিজটাই সমস্যা। এত সরু যে উল্টো দিক থেকে গাড়ি এলে সবাই দাঁড়িয়ে পড়ে। এতে সময়ও যায়, আয়ও কমে।”

মাইক্রোবাস চালক জাহাঙ্গীর মিয়া জানান, “এ সেতুর কারণে তীব্র যানজট হয়। অনেক সময় একটি গাড়ি আটকে গেলে কয়েক ঘণ্টা রাস্তা বন্ধ হয়ে যায়।”

সরেজমিনে গিয়ে দেখা যায়, সেতুর দুপাশের রাস্তা প্রায় ২০ ফুট প্রশস্ত হলেও সেতুটি মাত্র তার অর্ধেক। পুরনো ও জরাজীর্ণ এই সেতুর রেলিং ভেঙে যাওয়ায় যেকোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।

এ বিষয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) বিজয়নগরের উপজেলা প্রকৌশলী আশিকুর রহমান ভূঁইয়া জানান, সিঙ্গারবিলের বিদ্যমান সেতুর স্থানে সাড়ে সাত মিটার প্রস্থের নতুন সেতু নির্মাণের জন্য সদর দপ্তরে প্রস্তাব পাঠানো হয়েছে। প্রশাসনিক অনুমোদন পাওয়ার পর নতুন সেতুর নির্মাণ কাজ শুরু হবে।

স্থানীয় বাসিন্দারা দ্রুত এই সেতুটি পুনর্নির্মাণের জন্য কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন। তারা বলছেন, দীর্ঘদিন ধরে চলা এই সমস্যা সমাধানে আরও দ্রুত ও জোরালো পদক্ষেপ নেওয়া অত্যন্ত প্রয়োজন।

Hot this week

অন্য আসামির নাম-ঠিকানায় জামিন নিয়ে কারাগার থেকে পালাল হত্যা মামলার আসামি হৃদয়

ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগার থেকে কৌশলে পালিয়ে গেছেন হৃদয় (২৮)...

নিরপেক্ষ না হলে জনগণ মিডিয়াকেও লালকার্ড দেখাবে: হাসনাত আবদুল্লাহ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ...

আশুগঞ্জে ৮৭০ পিস ইয়াবাসহ দুই কারবারী গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ৮৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারীকে...

‘যখন তোমার কেউ ছিল না, তখন ছিলাম আমি; এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি’—রুমিন ফারহানা

বিএনপি থেকে সদ্য বহিষ্কৃত সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া-২...

নবীনগরে সহকারী শিক্ষকদের ২৯ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন: কর্মবিরতি ও তৃতীয় প্রান্তিক মূল্যায়ন বর্জনের ঘোষণা

নবীনগর: সহকারী শিক্ষকদের তিন দফা ন্যায্য দাবি আদায়ের জাতীয় কর্মসূচির...

Topics

অন্য আসামির নাম-ঠিকানায় জামিন নিয়ে কারাগার থেকে পালাল হত্যা মামলার আসামি হৃদয়

ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগার থেকে কৌশলে পালিয়ে গেছেন হৃদয় (২৮)...

নিরপেক্ষ না হলে জনগণ মিডিয়াকেও লালকার্ড দেখাবে: হাসনাত আবদুল্লাহ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ...

আশুগঞ্জে ৮৭০ পিস ইয়াবাসহ দুই কারবারী গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ৮৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারীকে...

‘যখন তোমার কেউ ছিল না, তখন ছিলাম আমি; এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি’—রুমিন ফারহানা

বিএনপি থেকে সদ্য বহিষ্কৃত সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া-২...

তেলাপোকাযুক্ত পেটিস বিক্রির দায়ে শাহী বেকারিকে ১ লক্ষ টাকা জরিমানা

জেলা প্রশাসক সার্বিক তত্ত্বাবধায়নে এবং বাণিজ্য মন্ত্রণালযের নির্দেশনা অনুযায়ী...

সরাইলে তেল কম দেওয়ার অভিযোগে জিলানী ও ভাই ভাই এন্টারপ্রাইজকে অর্থদণ্ড

ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলায় গ্রাহকদের কাছে অকটেন, ডিজেল ও...

কাগজপত্র জটিলতায় আখাউড়া স্থলবন্দর দিয়ে মাছ রপ্তানি বন্ধ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে অনির্দিষ্টকালের জন্য মাছ রপ্তানি বন্ধ...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img